অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় হামলা, আহত ৫

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৫:৩১
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পল্লি বিদ্যুৎ সমিতির চার লাইনম্যানকে পিটিয়ে আহত করেছে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীরা। এ সময় স্থানীয় এক ব্যক্তিকেও তারা পিটিয়েছে।
 
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লি বিদ্যুতের লাইনম্যানদের উপর এ হামলা চালানো হয়।
 
আহত লাইনম্যানরা হলেন, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, জোবায়েদুল ও মানিক মল্লিক। এবং স্থানীয় আনোয়ার হোসেন।
 
জানা গেছে, আহতদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। লাইনম্যান মোশাররফের আঘাত গুরুতর হওয়ার তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাদেকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ