নবাবগঞ্জে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৭:১৫
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭ আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের তলব রশিদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শাহিন, মাহমুদপুর গ্রামের মোজাম্মেলের ছেলে কাজেম, গেন্দা মিয়ার ছেলে আ. বারী, আবুল কাশেমের ছেলে শাহিনুর রহমান, হলাইজানা গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে দবির উদ্দিন, তোফা’র ছেলে কামরুল ও বিনোদনগর ইউনিয়নের বালুয়ার চড়া গ্রামের নজরুল হকের ছেলে মঞ্জুরুল। 
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন মামলায় দীর্ঘদিন থেকে  আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।