পূর্বশত্রুতার জের ধরে ফরিদপুরের মধুখালীতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কোরকদী ইউনিয়নের চর-বাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৭টি বাড়ি ভাঙচুর করা হয়।
উপজেলার কোরকদী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেনের সমর্থকদের সঙ্গে চর-বাসপুর এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আহম্মদ শেখের লোকজনের সংঘর্ষ হয়। এতে ১০ জন গুরুতর আহত হন। গুরুতর আহতরা হলেন- ছত্তার শেখ (৫০), আব্দুর রহমান মুন্সী (৫৫), আবু মুন্সী (৬০), খায়রুল (১৫) এবং মোস্তফা (৫০) ।
মধুখালী থানার অফিস ইনচার্জ মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও ফরিদপুর র্যাব-৮-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/ইউবি
