উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:১৯
কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে দারুল ইসলাম বাবুল নামে (২১ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উলিপুর পৌরসভার কাশির খামার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই গ্রামের মাইদুল ইসলামের শিশু পুত্র বাবুল বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 
 
ইত্তেফাক/ইউবি