মাদারীপুরে ট্রলার ডুবিতে ভানু বালা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার উকিল বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। ভানু বালার বাড়ি সদর উপজেলার কলাগাছিয়া গ্রামে।
জানা গেছে, জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ করে ট্রলারে শতাধিক যাত্রী মাদারীপুর থেকে কলাগাছিয়া যাচ্ছিল। এ সময় উকিল বাড়ি এলাকায় আরেকটি বালু ভর্তি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে ভানু বালার লাশ উদ্ধার করা হয়। বাকি সাঁতরে তীরে উঠে আসে।
সদর হাসপাতালে চিকিৎসক ওখিল সরকার একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
