ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৫৫
রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে চয়ন সাহা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পৌর এলাকার রাধানগর গ্রামের নান্টু সাহা ও তার ছেলে চয়ন সাহা রাজার দিঘিতে গোসল করতে যায়। গোসল করার কোন এক সময় চয়ন পানিতে ডুবে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।