রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে দেলোয়ার হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে হাটপাড়া ভগবন্ত পুর পদ্মানদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পরে গেলে সে পানির স্রোতে হঠাত্ তলিয়ে যায়।
স্থানীয়রা জানায়, নিখোঁজ দেলোয়ার হোসেন পৌর এলাকার হাটপাড়া ভগবন্তপুর গ্রামে তার খালাতো বোনের বিয়ে বাড়ী বেড়াতে এসেছিল। তার সঙ্গে আরো কয়েকজন নদীতে যায়। তারা দেলোয়ারকে দীর্ঘক্ষণ উঠতে না দেখে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি টের পায়। পরে স্থানীয়রা অনেক খোঁজখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা পদ্মা নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। উদ্ধার তত্পরতা পানির স্রোতের কারণে উদ্ধারে সমস্যা বলে জানান ডুবরি দল।
ইত্তেফাক/এএম।
