আগামী বুধবার বিশ্বের বৃহত্তম সামুদ্রিক প্রাণীর সংরক্ষণাগার সৃষ্টির ঘোষণা দিতে হাওয়াই দ্বীপপুঞ্জ সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে পাপাহানামোকোয়াকি মেরিন ন্যাশনাল মনুমেন্টের ব্যাপক সম্প্রসারণের ঘোষণা দেবেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়,সংরক্ষিত এ এলাকার আয়তন উত্তর কোরিয়া ও গ্রিসের চেয়ে বড়। তবে এর আয়তন এখন প্রায় চারগুণ বেড়ে পাঁচ লাখ ৮২ হাজার ৫৭৮ বর্গমাইল হবে যা ফ্রান্সের দ্বিগুণ হবে।
পাপাহানাউমোকুকিয়া প্রাণী সংরক্ষণাগারের আকৃতি হবে দেড় মিলিয়ন বর্গকিলোমিটার। এখানে কোনো রকম মাছ ধরা নিষিদ্ধ।
হোয়াইট হাউসের দাবি, সামুদ্রিক প্রাণীদের এই অভয়ারণ্যের কারণে সাত হাজারেরও বেশি প্রজাতি নিরাপদে থাকবে এবং বংশবিস্তার করতে পারবে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
