মোহাম্মদপুরে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৫

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৪:০৩
 
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব- ২ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ শনিবার সকালে এ তথ্য জানান।
 
গ্রেফতারকৃতরা হলেন- আকতার হোসেন (৫০), এমদাদ সরকার (৩৫), আবদুল কুদ্দুস খালাসি (৪০), মোহাম্মদ শানু (৪৪) এবং মোহাম্মদ ইয়াকুব হালদার (৪০)।
 
র‌্যাব সিও জানান, এ সময় ডাকাতদের কাছ থেকে থ্রি হুইলার সিএনজি চালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি পিস্তল, তিনটি বুলেট এবং একটি ম্যাগাজিল জব্দ করা হয়েছে। 
 
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।- বাসস
 
 
ইত্তেফাক/কেকে