জঙ্গি আস্তানায় দূরবীন

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২২:৪৭
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর তাদের ব্যবহৃত জিনিসপত্রের সঙ্গে দুটি দূরবীন পাওয়া গেছে।
 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমান, বাসা থেকে দূরে লক্ষ রাখা বা নিজেদের সুরক্ষার কাজেই এটিকে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এছাড়া সকালে এলাকাটি ঘিরে ফেললে অভিযানের সম্ভাবনা দেখতে পেয়ে আস্তানায় থাকা নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা।
 
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে রাজধানীর গুলশানে হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরী ও তার দুই সহযোগী নিহত হয়েছেন। 
 
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামে এ অভিযান চালানো হয়।