রাশিয়ায় গুদামঘরে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৯:১৩
রাশিয়ার মস্কোর উত্তর-পূর্বে একটি গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছ। এছাড়া দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। শনিবার রাতে এমনটাই জানিয়েছে দেশটির ইমারজেন্সি মন্ত্রণালয়।
 
এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তবে প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সেখানে একটি প্রিন্টিং এর অফিস থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন দমকলকর্মীরা। দ্য গার্ডিয়ান
 
ইত্তেফাক/এমএইচ