রংপুরে ৬০ পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১০:৩৯
রংপুর জেলায় বিভিন্ন মামলায় ৬০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুই জামায়াত কর্মী রয়েছেন।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মামলার চার্জশিটভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ