আটলান্টিক মহাসাগরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১২:২৬
আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৪।
 
এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।  মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপ অ্যাসেনশন আইল্যান্ডের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।
 
যুক্তরাজ্য নিয়ন্ত্রিত অ্যাসেনশন দ্বীপপি আফ্রিকার উপকূল থেকে ১৬০০ কিলোমিটার এবং ব্রাজিল উপকূল থেকে ২২৫০ দূরে।
 
ভূমিকম্পের মাত্রা বেশি থাকলেও এখনো সুনামির আশঙ্কা করা হচ্ছে না। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।
 
ইত্তেফাক/এমএইচ