নওগাঁয় জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার বেলা ১১টায় নওগাঁস্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়ান সদর দফতরে এগুলো ধ্বংস করা হয়।
এ সময় রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধূরী এনডিসি-পিএসসি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, ৪৩ বর্ডার গার্ড অধিনায়ক পরিচালক জাহিদ হাসান, মাদকদ্রব্যের সহকারী পরিচালক রাজিউর রহমান, ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো, ভারতীয় ফেন্সিডিল ১৩ হাজার ৬৯০ বোতল, বিভিন্ন প্রকার মদ ৮৪৮ বোতল, ভারতীয় ইনজেকশন চার হাজার ৯২৯ পিস, চোলাই মদ ৬২০ লিটার, ভারতীয় গাঁজা চার কেজি, হিরোইন ছয় মিলি গ্রাম, কফ সিরাপ ডি এক্স ২৯ বোতল, নেশা জাতীয় ২৬৬ পিস ট্যাবলেট ও কালটার বিষ চার লিটার।
৪৩ বর্ডার গার্ড অধিনায়ক পরিচালক জাহিদ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসব মাদক দ্রব্যের মূল্য ৭১ লাখ ৭০ হাজার ৫৩০ টাকা।
ইত্তেফাক/এএসএমইউ
