নীলফামারীর জলঢাকা পৌরসভায় বজ্রপাতে একটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত আঞ্জুয়ারা ও পারুল নামের দুই নারী গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে পৌরশহরের উত্তর কাজিরহাট আজগার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল আটটায় মুষলধারে বৃষ্টি শুরু হলে এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বিদ্যুৎ চমকায় এবং পার্শ্ববর্তী আমিনুর রহমানের বাড়ির টিনের ছাদে বজ্রপাত আঘাত হানে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে পাঁচটি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।IMG0
জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমলিডার মমতাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বজ্রপাতে শৌলমারী ইউনিয়নেও একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
