নবাবগঞ্জে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৮:৩২
দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
 
সোমবার দুপুরে উপজেলার চড়ারহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সাজ্জাদ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামুরদুরপুর গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজ্জাদ চাড়ারহাটে বাবু নামে এক ব্যক্তির ওয়েলডিং কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি