সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের ওপর তুরস্কের হামলাকে অগ্রহণযোগ্য বলেছেন ওয়াশিংটন। আইএসবিরোধী জোটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টুইটারে লিখেন- যেখানে আইএস নেই সেখানেও তুরস্কের হামলা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে।
গত সপ্তাহে তুর্কি সেনারা সিরিয়ায় ঢুকে যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি মিলিশিয়াদের ওপর হামলা করে। কুর্দি মিলিশিয়াদের তুরস্ক সন্ত্রাসী বলে অভিহিত করে আসছে।
দুই সপ্তাহ আগে কুর্দিরা সিরিয়ার মানজিব শহর দখল করার পর তুরস্ক উদ্বেগ প্রকাশ করে। গত রবিবার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। -বিবিসি
ইত্তেফাক/এমএএস
