লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। সোমবার লিবিয়ার সাবার্থা শহর থেকে ২০ কিলোমিটার দূরে উপকূলে এই উদ্ধার অভিযান চালানো হয়।
উদ্ধারকারীদের বেশিরভাগই এরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রবিবারও একই এলাকা থেকে ১১০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। লিবিয়ার অস্থিরতার কারণে অনেক অভিবাসী দেশটিকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
