মেক্সিকোর ফেডারেল পুলিশ প্রধান এনরিক গালিন্দোকে বরখাস্ত করা হয়েছে। মাদক ব্যবসায়ী চক্রের সন্দেহভাজন ২২ সদস্যকে হত্যার অভিযোগে তাকে বরখাস্ত করা হলো।
গত বছর মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের একটি খামার বাড়িতে পুলিশ এ হত্যাযজ্ঞ চালায়। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেন, স্বচ্ছ তদন্তের সুযোগ করে দিতে গালিন্দোকে বরখাস্ত করা হয়েছে। চলতি মাসের গোড়ার দিকে মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন এ ব্যাপারে প্রভাব খাটানোয় পুলিশকে দায়ী করে।
গত বছরের মে মাসে তানহুয়াতোতে একটি খামারে অভিযানে এক পুলিশ কর্মকর্তা ও সন্দেহভাজন ৪২ জন নিহত হয়। কর্মকর্তারা জানান, তারা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালালে এ হত্যার ঘটনা ঘটে। মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এ হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশকে দায়ী করা হয়। অপরদিকে পুলিশ প্রধান গালিন্দো ও জাতীয় নিরাপত্তা কমিশনার রেনাতো সালেস এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দিয়েছেন। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
