হিলিতে পিস্তল গুলি ম্যাগজিন উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৬:৪৪
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে মঙ্গলবার পিস্তল, ম্যাগজিন ও  গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসা আগ্নেয়াস্ত্র ওই এলাকায় কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। বিজিবি উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রগুলি ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।