কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৬তম জন্মদিন উপলক্ষে ম্যাজিক লণ্ঠন, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজী। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফাতেমাতুজ জোহরা, সালাউদ্দিন আহমেদ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
