তাসমানিয়ানের ডিএনএ-তে ক্যান্সার প্রতিরক্ষা কোড

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১১:৫৩
তাসমানিয়ান ডেবিলসের বংশানুগতির ধারা গবেষণা করে বিজ্ঞানীরা মুখের ক্যান্সার সংক্রমণের বিরুদ্ধে এদের দ্রুত স্বাভাবিক প্রতিরক্ষার বিষয়টি উন্মোচন করেছেন। খবর বিবিসির।
 
ছড়িয়ে পড়ে এমন তিনটি পরিচিত ক্যান্সারের একটি এই টিউমারের সংক্রমণ থেকে বন্য ডেবিলস গত ২০ বছরে ৮০ ভাগ মুক্ত হয়েছে।
 
গবেষকরা এই রোগী প্রাদুর্ভাবের আগে পৃথক তিনটি একাকায় ২৯৪টি প্রাণীর নমুনা পর্যবেক্ষণ করেন।IMG0
 
ডেবিল বংশানুক্রমের দুইটি ছোট শাখার মধ্যে খুবই দ্রুত এবং সম্ভাভ্য ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার বংশানুগতির ধারা ধারণ করা রয়েছে বলে দেখা যায়।
 
আমেরিকা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে বিশেষজ্ঞ দলটি ‘নেচার কমিউনিকেশন’ জার্নালে তুলে ধরেছেন।  
 
ইত্তেফাক/এএসএমইউ