কিশোরগঞ্জে ৬ মুক্তিযোদ্ধাকে অনুদান প্রদান

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৫:১০
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অসচ্ছল হতদরিদ্র ছয় মুক্তিযোদ্ধাকে নগদ অনুদান প্রদান করা হয়েছে।
 
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ‘ঈদের আনন্দ লাগুক মনে’ স্লোগানকে সামনে রেখে ‘জেগে আছি’ সংগঠনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত মুক্তিযোদ্ধরা হলেন, জহির উদ্দিন, রইস উদ্দিন, আজিমুদ্দিন, আমিনুর রহমান, লুৎফর রহমান ও তমিজ উদ্দিন।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা এসএস মেহিদী হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছরারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ