কুমিল্লায় বিদেশি রিভলবারসহ গ্রেফতার ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:০০
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদেশি রিভলবারসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইউনুস আলী (২৫) চান্দিনা উপজেলার শরিতলা গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, বুধবার রাতে সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী দলকিয়া এলাকায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি রিভলবারটিসহ তাকে গ্রেফতার করা হয়।
 
কুমিল্লাস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।