‌'ডলার পাউন্ড দিয়ে নৌকা কেনা যাবে না'

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৭
পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু  বলেছেন, ডলার পাউন্ড দিয়ে কলকারখানা করা যায়, বঙ্গবন্ধুর নৌকা কেনা যাবে না।
 
বুধবার বিকেলে শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 
 
পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম হিরু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
 
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের পরিচালনায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।