জীবননগরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদায় বজ্রপাতে হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। হাসান গ্রামের আনন্দ স্কুলের ৫ম শ্রেণির ছাত্র ও মুক্তরাপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
 
এক বছর বয়সে তার মা মারা যাওয়ার পর হাসান খয়েরহুদা গ্রামের মামা আজিজুল ইসলামের বাড়ি থেকে লেখাপড়া করতো।
 
 
ইত্তেফাক/ইউবি