বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল ফেরিঘাট থেকে শুরু হয়ে এসএম সুলতান ব্রিজে এসে শেষ হয়। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রাণআপের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
IMG0
প্রতিযোগীতায় পুরুষ বিভাগে মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা ও নড়াইলের ১২টি এবং মহিলা বিভাগে ৩টি নৌকা অংশ গ্রহণ করে।
পুরুষ বিভাগে প্রথম খুলনার তেতখাদার দিদার মোল্যার ভাই ভাই জলপরী নৌকা, দ্বিতীয় খুলনার তেরখানার মাহাবুবুর রহমানের আল্লাহ ভরসা নৌকা এবং তৃতীয় হয়েছে নড়াইলের নিরোধ বিশ্বাসের মা মনসা নৌকা। মহিলা গ্রুপে প্রথম হয়েছে নড়াইলের উজ্জল হাওলাদারের গানের পাখি নৌকা।
শহরের বাধাঁঘাট এলাকায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।
IMG1
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, প্রাণ ভেবারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
