পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ১০ জন সামান্য দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, সোয়া ১ টায় একটি টিনসেড বাড়ির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানাটি পুড়ে যায়।
ইত্তেফাক/কেকে
