'বাসার জমাট জলে জন্ম নেয় ৮৬ শতাংশ প্রাণনাশক মশা'

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩০
বাসা-বাড়ির আবদ্ধ জলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি হয়ে থাকে সবচেয়ে বেশি। আর এর মাধ্যমেই ছড়ায় ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়ার মতো রোগ। ভারতে হওয়া সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলে এমনটাই দাবি করা হয়েছে।
 
সম্প্রতি ভারতের এক সরকারি গবেষণায় দেখা গেছে, এডিস মশার ৮৬ শতাংশ বংশবৃদ্ধি হয় বাসা-বাড়ির জমাট জল থেকে। অর্থাৎ জলের ট্যাঙ্ক, প্লাস্টিকের ড্রামে ধরে রাখা জল, ফুলের টব, লোহার পরিত্যক্ত পাত্র, নির্মীয়মাণ বহুতলের এখানে-সেখানে জমে থাকা জলে থেকে জন্ম নেয় এডিস মশা।
 
ভারত সরকারের একটি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরণের মশা বাহিত রোগের মোকাবেলা করতে হলে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন।
 
ওই সরকারি মূল্যায়ন অনুযায়ী, ৪১ শতাংশ মশার প্রজনন বাসা-বাড়ির প্লাস্টিকের ড্রাম ও পাত্রের জমা জলে হয়। ১২ শতাংশ কুলারের কারণে এবং ১৭ শতাংশ নির্মাণক্ষেত্রে ব্যবহৃত লোহার পাত্র থেকে হয়।
 
ইত্তেফাক/এএম