নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ডাকাতদলের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার সময় উপজেলার কৈডিমা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার কৈডিমা গ্রামের মোবারক আলীর ছেলে শুকুর আলী (২৪) ও তসলিম উদ্দিনের ছেলে লালন (২৩)।
বড়াইগ্রাম থানার এসআই মহিউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগ ও থানায় মামলা রয়েছে। আজ শনিবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
