সরিষাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৯
জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সকালে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের বাড়ইপটল গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে শারমিন আক্তার (৫) ও বিপ্লব মিয়ার মেয়ে কবিতা আক্তার (৫) সকালে বারইপটল স্কুলের পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় তারা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি