জঙ্গিবাদ ঠেকাতে ‘সদা সতর্ক’ থাকতে হবে: বার্নিকাট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৬
 
জঙ্গিবাদ ঠেকাতে সদা সতর্ক থাকার উপর জোর দিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। শনিবার নারায়ণগঞ্জের নগর ভবনে মেয়র সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করেন তিনি।
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিবাদ দমন হয়ে গেছে মনে করে বসে থাকলে চলবে না। আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সাবধানতার সঙ্গে সব কিছুতে নজর রাখতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আমেরিকা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
 
তিনি বলেন, পৃথিবীর যে কোনো দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুব কঠিন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ও সাহসিকতার সঙ্গে এটি সামাল দিচ্ছে।
 

ইত্তেফাক/এএম।