স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ আজ কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে। বিকাল পৌনে চারটায় টঙ্গী ক্রীড়া চক্র ও গৌরীপুর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে।
লিগের খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ৩টি দল প্রথম বিভাগে উঠবে ১টি দল রেলিগেশন হবে। অথচ এক সময় সুপার লিগ হতো। এখন সেটি হয় না। খেলোয়াড় তৈরির অন্যতম উর্বর জায়গা দ্বিতীয় বিভাগের লিগ। এখানে যেন পাতানো খেলা না হয় সেজন্য ম্যাচ ভিডিও করা হবে বলে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিগ সম্পাদক মহিদুর রহমান মিরাজ। তিনি বলেন,‘কিছু কিছু ম্যাচ আমরা ভিডিও করব।’
ম্যাচ হবে ৭৮টি, ১৩ দলে ২৪৪ জন ফুটবলার দলবদল করেছে। এর মধ্যে ১২২ ফুটবলার নতুন রেজিস্ট্রেশন করেছে।
দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো হচ্ছে
টঙ্গী ক্রীড়া চক্র, পূর্বাচল পরিষদ, উত্তরার আজমপুর ফুটবল ক্লাব,লিটিল ফ্রেন্ডস ক্লাব, সিটি ক্লাব, সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা,ইষ্ট এন্ড ক্লাব, বিজিপ্রেস, শান্তিনগর ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি, খিলগাঁও ফুটবল একাডেমী এবং গৌরীপুর স্পোর্টিং ক্লাব।
