স্পোর্টস রিপোর্টার
পুরুষ ও মহিলাদের নিয়ে স্বাধীনতা দিবস এমএ হামিদ হ্যান্ডবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল ষ্টেডিয়ামে শুরু হয়েছে। পুরুষ বিভাগে উদ্বোধনী খেলায় পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৫-২০ গোলে আনসারকে এবং বিজিবি ৩৬-২০ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়। মহিলা লড়াইয়ে বিজেএমসি ৪৮-১০ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং আনসার ৩৩-১৫ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে এবং আরেকটি ম্যাচে আনসার ৩০-২২ গোলে পুলিশকে হারিয়েছে। ভারপ্রাপ্ত ক্রীড়া সচিব ড. মোঃ জাফর উদ্দীন টুর্নামেন্টের উদ্বোধন করেন।
