হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাবেদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জাবেদ শহরের মোহনপুর এলাকার জিলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জাবেদ পোদ্দারবাড়ি এলাকার আব্দুল হাইয়ের বাড়িতে চুরি করতে যায়। বাড়ির দেয়াল ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। তবে তার বিরুদ্ধে থানায় একাধিক চুরি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
