দুর্নীতির মামলায় মন্ত্রণালয়ের উপসচিবসহ গ্রেফতার ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৮
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ওএসবি) ড. মো. আমিন ও পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমানকে গ্রেফতার করেছে।
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানান, সোমবার সকালে মগবাজার এলাকার বাসা থেকে দুদকের উপ-পরিচালক আক্তার হামিদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ড. মো. আমিনকে গ্রেফতার করে।
 
অপরদিকে দুদকের অপর উপ পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে আরো একটি টিম প্রকৌশলী মজিবুর রহমানকে গ্রেফতার করে।
 
জনসংযোগ কর্মকর্তা বলেন, দুর্নীতির মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ