রান্নায় পুষ্টিমান বজায় রাখবেন যেভাবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৫
 
শরীরে পুষ্টিমান বাড়ানোর জন্য খাবারের কোন বিকল্প নেই। কিন্তু খাবার টেবিলে সাজানো আপনার প্রিয় নানাবিধ খাবারে কি ঠিকঠাক পুষ্টিমান বজায় থাকছে? আসলে রান্না করতে গিয়েই খাবারের সবচেয়ে বেশি পুষ্টিমান নষ্ট হয়। একারণে গৃহীত খাদ্য হতে যতটুকু পুষ্টি উপাদান আমাদের পাওয়া উচিত আমরা তা পাই না। একটু সচেতন হয়ে রান্না করলেই হয়তো আশানুরূপ পুষ্টি পাওয়া সম্ভব। তাই পুষ্টিমান ধরে রেখে কিভাবে রান্না করা যায় তা জেনে নিন।
 
* অনেকে শাকসবজি কেটে এরপর ধুয়ে থাকেন। পুষ্টিমান বজায় রাখতে চাইলে আগে ধুয়ে পরে কাটুন। 
 
* সবজি একেবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় টুকরো করে কাটুন। এতে  পুষ্টিমান ভাল থাকবে।
 
* সবজি কাটার ক্ষেত্রে খোসাসহ কাটার চেষ্টা করুন। কেননা, খোসার নিচেই বেশিরভাগ পুষ্টিমান থাকে।
 
* রান্না করার সময় ঢাকনা ব্যবহার করুন। এতে রান্না যেম তাড়াতাড়ি হবে তেমনি এর পুষ্টিগুণ বজায় থাকবে। কেননা অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসার ফলে ভিটামিন বেশি নষ্ট হয়।
 
* কোন খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয়। বেশি সেদ্ধ হলে পুষ্টিমানও বেশি নষ্ট হয়। তাই শাকসবজি, মাছ, মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত রান্না শেষ করুন।
 
ইত্তেফাক/এএসএস