বিকাশ কর্মীকে হত্যা করে ১০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৫
টঙ্গীতে হামিদ (৬০) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যার পর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা ।
 
টঙ্গী থানার এএসআই সিদ্দিকুর রহমান জানান, বিকেল ৩টার দিকে হামিদ, ইমদাদুল ও সুব্রত নামে তিন বিকাশকর্মী টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার মা মিডিয়া দোকান থেকে বিকাশের টাকা নিয়ে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা হামিদের হাতে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
 
এ সময় হামিদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে হামিদকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় হামিদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বিকাশকর্মীরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক হামিদকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি