ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার নদমুলা শিয়ালকাঠী কচা নদীর তীর সংরক্ষণে চলমান নির্মাণাধীন বেড়িবাঁধ সংলগ্ন স্থানে ইসমাইল হোসেন (২৫) নামের এক বার্জ শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টায় বেড়িবাঁধ নির্মাণ কাজের পাইলিং বসানো ব্লকের জন্য পাথর বোঝাই একটি জেটি থেকে পাথর নামানোর সময় ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। ইসমাইল হোসেন তাত্ক্ষণিক ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইসমাইল নোয়াখালীর সুবর্ণ চড়ের মো. রহমতুল্লাহর ছেলে। সে বার্জে সিগন্যাল ম্যান হিসেবে দায়িত্ব পালন করত।
