মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষা উপকরণ মেলায় মির্জাপুর উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। গত ১৯ মার্চ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে টাঙ্গাইল জেলা সদর স্কুলে এ উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। প্রথম স্থান অর্জন করে পুরস্কার পাওয়ার বিষয়টি শনিবার মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আব্দুল আহাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ মিয়া প্রমুখ।
