রংপুরের দুই উপজেলায় ভোট আজ

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:১০

রংপুর অফিস

তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের দুই উপজেলায় আজ রবিবার ভোট হবে। উপজেলা দুটো হলো- রংপুর সদর ও মিঠাপুকুর। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রংপুর সদরে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মিঠাপুকুরে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (বর্তমান চেয়ারম্যান) যুব মহিলা লীগ রংপুর জেলার সভাপতি নাছিমা জামান ববি (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেন (হেলিকপ্টার), মো. ফারুক মিয়া (লাঙ্গল), জাপা (এ) বিদ্রোহী প্রার্থী  মাসুদুর নবী মুন্না (মোটর সাইকেল), সৈয়দ আবু রাসেল (আনারস), আতোয়ার রহমান (আম) ন্যাশনাল পিপলস্ পার্টি। ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান (গোলাপ ফুল), মাসুদার রহমান মিলন (লাঙ্গল), ওবায়দুল ইসলাম (চশমা), জামাল হোসেন (তালা), ঈশা-রুহুল্লা (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম (লাঙ্গল) ও আর্জিনা বেগম (প্রজাপতি)।

মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন সরকার (নৌকা), মো. আব্দুল হালিম মণ্ডল (মোটর সাইকেল) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মেসবাহুর রহমান (আনারস)।  ভাইস চেয়ারম্যান (পুরুষ) নিরঞ্জন মোহন্ত (তালা), মো. নেয়ামুল হক মণ্ডল (উড়ো জাহাজ), মো. সম্রাট মামুন পাশা (টিউবওয়েল) এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে মওদুদা আখতার (প্রজাপতি) ও শামিমা আক্তার (কলস)।