সিলেটের বিভিন্ন সড়কে ফুটপাত দখলে নিয়েছে হকাররা। তাই নগরবাসী ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেননা। বিশেষ করে জিন্দাবাজার, বন্দর বাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এখন হকারদের দখলে।
মঙ্গলবার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে তেমুখী পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় সিসিক। এসময় প্রায় শতাধিক অবৈধ টং দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
সিসিকের নির্বাহী প্রকোশলী (বিদ্যুৎ) নূরে আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান কালে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
ইত্তেফাক/এমআই
