নাটোরের বড়ইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত অবস্থায় দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার বেলা ১০টার দিকে উপজেলার মানিকপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
