যৌন সম্পর্কের মাধ্যমে ৬ মাস পরও ছড়াতে পারে জিকা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯
জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকা থেকে ফিরে আসা জুটিদের নিরাপদ যৌন মিলনের পরামর্শ দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে এমন যায়গা থেকে ফেরার পর অন্তত ছয় মাস যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা উচিৎ।
 
কোন ব্যক্তির শরীরে জিকার দৃশ্যমান উপসর্গ না থাকলেও এমন সতর্কতা নেয়ার কথা বলেছে হু।
 
গত সপ্তাহেই ডাক্তাররা এক ব্যক্তির শুক্রাণুতে জিকা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করেন। ইতালির ওই নাগরিক ছয় মাস আগে জিকা সংক্রমিত হয়েছিলেন। শরীরের ফ্লুইড দিয়ে এক জনের কাছ থেকে আরেকজনের কাছে জিকা ছড়ায়। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস