মধুখালীর বৈকুন্ঠপুর সার্বজনীন কালি মন্দিরে চুরি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৩
ফরিদপুরের মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বৈকুন্ঠপুর সার্বজনীন কালি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। কালিমন্দিরে দেবী কালীর প্রতীমার বিভিন্ন অংগে থাকা রুপা এবং পিতলের মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
 
বৈকুন্ঠপুর সার্বজনীন কালি মন্দিরের সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রিলের তালা ভেঙ্গে কে বা কারা মন্দিরে থাকা দুইটি বড় পিতলের দিবগাছা, আসনের পাঁচটি পিতলের কলস এবং কালির পায়ের দুই জোড়া রুপার নুপুর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনা থানায় জানানো হয়েছে।
 
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ