নন্দীগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৭
বগুড়ার নন্দীগ্রামে স্বামী পরিত্যক্ত এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় সাইফুদ্দিন (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 
 
থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামে ওই গৃহবধূ  নিজ ঘরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। এ সুযোগে একই গ্রামের সাইফুদ্দিন তার ঘরে প্রবেশ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এসে লম্পট ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।