ময়মনসিংহে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- রেজাউল (২৭), খোরশেদ আলম বাবু (২০), সুমন (২৪) ও বিপ্লব (২০)।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন এলাকায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই চার ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় রেজাউল নামে একজন পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। এতে তিনি গুলিবিদ্ধ হন।
ইত্তেফাক/কেকে
