আনোয়ারা উপজেলার সাত্তার মাঝির ঘাটে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় ১৯ কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম নুরুজ্জামান শেখ জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে আনোয়ারা উপজেলার সাত্তার মাঝির ঘাটে ইঞ্জিনচালিত একটি নৌকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।
অভিযানের সময় চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কমান্ডার নুরুজ্জামান জানান।
