গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আমনের ক্ষেত ও আবাদী জমি। এতে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাউথপাড়া এলাকায় গত ১৫ দিনের ব্যবধানে ওই গ্রামের বাদশা মিয়ার ৮৫ শতক, নওশা মিয়ার ৫৮ শতক, সুলতানের ৭২ শতক, হাকিমের ৭০ শতক, জলিলের ১ একরসহ অনেকের আমন ক্ষেত ও আবাদী জমি নদীতে বিলীন হয়ে গেছে। কৃষকরা আগাম ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন।
কৃষক বাদশা মিয়া বলেন, ৮৭ শতক জমি বিলীন হলে তিনি নিঃস্ব হবেন।
আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার উদ্যোগে তিস্তা নদী শাসনের জন্য সম্প্রতি ১২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছি আগামী শুকনা মৌসুমে নদী শাসনের কাজ শুরু হবে। তখন হয়তো ভাঙন আর থাকবে না।
ইত্তেফাক/এএন
