শাবি ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল নিজ দলের কর্মীরা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিতে হামলা চালিয়ে তার মাথা থেঁতলে দিয়েছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতা-কর্মীরা।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ জানান,  “ছাত্রলীগের নিজেদের অন্তর্কোন্দলের জেরে বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকারের ওপর হামলা চালানো হয়েছে। তিনি শাখা ছাত্রলীগের নেতা মুশফিকুর রহমান ভুইয়ার অনুসারী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”মুশফিকুর রহমান ভুইয়া বলেন, পূর্ব বিরোধের জেরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী সোহাগ, রিশাদ, সজীব, সুমন, আমিনুল, রনি, শোভন, সুজন বৈষ্ণবসহ বেশ কয়েকজন কর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা ইট, জিআই পাইপ ও দা দিয়ে এলোপাতাড়ি আঘাতে রাজিবের মাথা থেঁতলে দিয়েছে।” এটা পূর্বপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে বলে মনে করেন এ ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। তবে ঘটনাটির সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।